জরুরী বিজ্ঞপ্তি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় ধাপের আবেদন শুরু
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকশিক্ষা বোর্ড রাজশাহী
www.rajshahieducationboard.gov.bd
স্মারক নম্বর :রাশিবো/০৭/কনি-০১/খন্ড(৪র্থ)/.৩২৫ তারিখ: ২২/০৯/২০২৬খ্রি.
বিজ্ঞপ্তি
উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে online এর মাধ্যমে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে পুনরায় ২য় ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোক্ত সময়সুচি অনুসরণ করারজন্য অনুরোধ করা হলো।
আবেদন পদ্ধতি
শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট: (https://xiclassadmission.gov.bd) তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী
ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ০৫ (পাঁচ) টি এবং সর্বোচ্চ ১০ (দশ) টি কলেজে আবেদন করতে হবে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে online এর মাধ্যমে ২য় ধাপে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে।
১। যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি।
২। যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে নিশ্চয়ন করতে পারেনি কিংবা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি
৩। যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে online এরমাধ্যমে ২য় ধাপে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল:
| ক্রমিক | বিষয় | তারিখ |
| ১. | ২য় ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ | ২৭/০৯/২০২৬ (রবিবার) থেকে ২৮/০৯/২০২৬ (সোমবার রাত ৮.০০ পর্যন্ত) |
| ২. | ২য় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ | ০১/১০/২০২৬ (বৃহস্পতিবার রাত ৮.০০টা) |
| ৩. | শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চয়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে) | নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ০৩/১০/২০২৬ (শনিবার রাত ৮.০০ টা পর্যন্ত) |
| ৪. | পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ | ০৪/১০/২০২৬ (রবিবার রাত ৮.০০ টা) |
| ৫. | ভর্তি | ০৫/১০/২০২৬ সোমবার থেকে ০৭/১০/২০২৬ বুধবার |
বি:দ্র: যে সকল শিক্ষার্থী ১ম ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি তাদের ২য় বার আবেদন ফি জমা দিতে হবে না। শুধুমাত্র লগইন করে সিলেকশন/ এডিট সম্পন্ন করতে হবে।
