৪র্থ পর্যায়ের ভর্তি সংক্রান্ত তথ্য
ভর্তির আবেদন শুরু : ২১/০৯/২০২৫ (রবিবার) ও ২২/০৯/২০২৫ (সোমবার)
ভর্তির ফলাফল প্রকাশের তারিখ
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) ৪র্থ ধাপে online এর মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে:
১। যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি;
২। যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনিকিংবা নিশ্চায়ন করতে পারেনি;
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) ৪র্থ ধাপে online এর মাধ্যমে ভর্তির জন্য নিম্নোক্ত বর্ধিত সময়সূচি অনুসরণ করতে হবে:
| ক্রমিক | বিষয় | তারিখ |
| ১ | ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদন গ্রহণ | ২১/০৯/২০২৫ (রবিবার) থেকে ২২/০৯/২০২৫ (সোমবার রাত ১০:০০ টা পর্যন্ত) |
| ২ | ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের ফল প্রকাশ | ২৪/০৯/২০২৫ (বুধবার রাত ৮:০০ টায়) |
| ৩ | ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন | ২৫/০৯/২০২৫ (বৃহস্পতিবার) থেকে ২৬/০৯/২০২৫ (শুক্রবার রাত ৮:০০ পর্যন্ত) |
| ৪ | কলেজে ভর্তি | ২৮/০৯/২০২৫ (রবিবার) থেকে ২৯/০৯/২০২৫ (সোমবার পর্যন্ত) |
বিঃদ্রঃ উল্লেখ্য, “২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫” অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করাহবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে।
